সোনাগাজীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় অস্ত্রসহ আবদুল মালেক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার উত্তর চরচান্দিয়া গ্রামের চট্টগ্রাম সমাজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে মালেক পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনূস আলী জানান, মালেক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনাগাজী থানায় তিনটি মামলা রয়েছে।গতকাল সন্ধ্যায় সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালেকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।