সোনাগাজীতে আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের মানিক চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুবলীগের নেতা নুরুল আবছার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।বক্তারা সামছুল আরেফিনের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সন্ত্রাসীদের খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।গত বৃহস্পতিবার রাতে সোনাগাজী বাজার থেকে রিকশাযোগে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা সামছুল আরেফিনের ওপর হামলা ও এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে মারাত্মকভাবে আহত করে। বর্তমানে তিনি ফেনী সদর হাসপাতালে চিকির্যাসাধীন।