সোনাগাজীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত শনিবার রাতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আগ্নেয়াস্ত্রসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, সন্ত্রাস, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাত ১১টার দিকে একটি সশস্ত্র ডাকাত দল সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের ঈদগা এলাকার একটি বাড়ির সামনে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশের একটি টহল দল সেখানে হাজির হয়ে তাদের ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আমিরুল ইসলাম, আলাউদ্দিন, মো. জামশেদ আলম, জয়নাল আবদীন, জাফর আহমঞ্চদ, তৌহিদুল ইসলাম ও নূর আলম। পুলিশ তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি দেশে তৈরি এলজি ও রিভলবারের পাঁচটি গুলি উদ্ধার করে। এ ঘটনায় সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করছেন।