সোনাগাজীতে আজ থেকে সেলিম আল দীন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন মেলা শুরু হচ্ছে। সেলিম আল দীন থিয়েটারের আয়োজনে এবং ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার পাশেই সেনেরখিল গ্রামে সেলিম আল দীনের বাড়ি। মেলা আয়োজনে সহায়তার জন্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফকে আহ্বায়ক করে জাতীয় পর্ষদ গঠন করা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।মেলায় উদ্বোধনী দিন বিকেলে প্রামাণ্যচিত্র ধ্রুবতারার নকশী কথা প্রদর্শন এবং সন্ধ্যায় ঢাকা থিয়েটারের নাটক নিমজ্জন ও সঙযাত্রা মঞ্চস্থ হবে।