সোনাগাজীতে ইউপি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলায় আবদুল বারেক ওরফে আরু মিয়া নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার আমিনউদ্দিন মুন্সিবাজার এলাকা থেকে পুলিশ গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করে। ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তাঁকে গ্রেপ্তারের জন্য পাঁচটি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, পুলিশের খাতায় তালিকাভুক্ত আসামি আরু মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও চুরির ঘটনায় জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।