সোনাগাজীতে এক বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে এক বাড়িতে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। পরিবারের দাবি, ডাকাতেরা টাকাসহ অন্তত সাত লাখ টাকার মালামাল লুট করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেনেরখিল গ্রামের মৃত মালেকের তিন ছেলে মধ্যপ্রাচ্যে রয়েছেন। তাঁদের স্ত্রী ও সন্তানেরা একই বাড়ির তিনটি ঘরে বসবাস করে। ঘরগুলোতে কোনো পুরুষ সদস্য নেই।গত সোমবার গভীর রাতে ২০-২৫ জনের একদল ডাকাত একে একে তিনটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় এক লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে।গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।