সোনাগাজীতে এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি ডাকবাংলায় ১৬ অক্টোবর এনআরবি গ্লোবাল ব্যাংকের ৩৪ম শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী।
ব্যাংকের কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার, উপব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম প্রমুখ।