সোনাগাজীতে গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় গত বৃহস্পতিবার হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ (৫০) উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, উপজেলার সমুদ্র উপকূলবর্তী চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলি গ্রামের ছিদ্দিক মিয়ার মাছের খামারের পাশে বৃহস্পতিবার বিকেলে কৃষকেরা কাজ করতে যান। এ সময় তাঁরা হাত-পা বাঁধা ও গলাকাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেন। গ্রাম পুলিশ বিষয়টি সোনাগাজী থানার পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।