সোনাগাজীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে যৌতুকের জন্য বিবি আকলিমা (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফেনীর সোনাগাজী উপজেলার স্বরাজপুর গ্রামের ফয়েজ আহমঞ্চদের ছেলে মো. শিমুলের (৩০) সঙ্গে চার বছর আগে ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের জাহিদুল হকের মেয়ে বিবি আকলিমার বিয়ে হয়।বিয়ের পর থেকে স্বামী মো. শিমুল তাঁর স্ত্রী বিবি আকলিমাকে নানাভাবে যৌতুকের জন্য চাপ দিয়ে নির্যাতন করে আসছিলেন। কয়েক দিন ধরে এক লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। বিবি আকলিমা বাপের বাড়ি থেকে কোনো টাকাপয়সা দেওয়া সম্ভব নয় বলে জানান। এতে স্বামী এবং তাঁর পরিবারের লোকজন খুব অসন্তুষ্ট হয়।গত রোববার রাতে ঝগড়ার একপর্যায়ে বিবি আকলিমাকে পিটিয়ে আহত করা হয়। তখন তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথে তিনি মারা যান। বিবি আকলিমার ভাই মোশারফ হোসেন অভিযোগ করেন, যৌতুক দিতে না পারায় তাঁর বোনকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।