সোনাগাজীতে চাঁদা না পেয়ে গৃহবধূকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত রোববার রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই গৃহবধূর স্বামীর কাছে দাবি করা চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোনাগাজী উপজেলার মধ্যমচর চান্দিয়া গ্রামের জলদস্যু হিসেবে পরিচিত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে মিন্টু ডাকাতের নেতৃত্বে দুর্বৃত্তরা কয়েক দিন ধরে স্থানীয় এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে মিন্টুর নেতৃত্বে দুর্বৃত্তরা গত রোববার রাতে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামী ও শ্বশুরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের সামনে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। পরে স্বজনেরা ওই গৃহবধূকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গৃহবধূর শ্বশুরের দাবি, দুর্বৃত্তরা আধা ভরি স্বর্ণালংকার ও কিছু নগদ টাকা লুটে নিয়ে গেছে।