সোনাগাজীতে চাঁদার জন্য এক চিকিৎসককে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত শুক্রবার রাতে দুই সন্ত্রাসী একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা চাঁদার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। অন্যথায় তাঁকে হত্যার হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় তিনি গতকাল শনিবার সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ওবায়দুল হক শুক্রবার সন্ধ্যায় তাঁর বক্তার মুন্সি ডাকবাংলো এলাকার চেম্বারে বসে রোগী দেখছিলেন। রাত পৌনে আটটার দিকে রোগী দেখা শেষ হলে স্থানীয় লক্ষ্মীপুর গ্রামের আলী আহমঞ্চদ কেরানির ছেলে আজিজুল করিম ওরফে লিটন (২৮) ও কাজী ওবায়দুল হকের ছেলে কিরন (২৭) তাঁর চেম্বারে ঢুকেই ভেতর থেকে দরজা বন্ধ করে দেন এবং তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি অপারগতা প্রকাশ করলে তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে দাবিকৃত চাঁদা দিতে হবে; অন্যথায় হত্যার হুমকি প্রদান করে চলে যান। এ ঘটনার পর থেকে ওবায়দুল নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি চাঁদা দাবি ও হত্যার হুমকির বিষয়ে গতকাল শনিবার সোনাগাজী থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন কমিউনিটি মেডিকেল অফিসারের কাছ চাঁদা দাবি ও হত্যার হুমকির বিষয়ে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দুই যুবকের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।