সোনাগাজীতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনের তিন মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে আবদুল কাইয়ুম নামের একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশ জানায়, গতকাল রোববার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কাইয়ুম মেয়েটিকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে কাইয়ুমকে ধরে পিটুনি দিয়ে সোনাগাজী থানায় সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লাহ নূরী শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কাইয়ুমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম বলেন, কাইয়ুমকে গতকাল বিকেলে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।