সোনাগাজীতে ডাকাত সর্দার জাপানি সেলিম গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাগাজীতে আন্তজেলা ডাকাত দলের সদস্য মিজানুর রহমান সেলিম প্রকাশ জাপানি সেলিমকে গ্রেপ্তার করেছে সোনাগাজী থানা পুলিশ। সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের মধ্যম চর দরবেশ গ্রাম থেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য মিজানুর রহমান সেলিম প্রকাশ জাপানি সেলিমকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সোনাগাজী থানায় ডাকাতি, খুনসহ বিভিন্ন অভিযোগে সাতটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জাপানি সেলিম চর দরবেশ ইউনিয়নের মধ্যম চর দরবেশ গ্রামের আবুল খায়েরের ছেলে।