সোনাগাজীতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গত মঙ্গলবার রাতে এক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা এ সময় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের ৮ নম্বর স্লুইসগেটের উত্তর পাশে সুলতান মিস্ত্রির বাড়িতে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা সৌদি প্রবাসী আবদুল আজিজের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রর মুখে জিমিঞ্চ করে মহিলাদের সঙ্গে থাকা অলংকারগুলো নিয়ে নেয় এবং আলমারি ভেঙে নগদ ৪৮ হাজার টাকা খুঁজে পায়।
একপর্যায়ে ডাকাতেরা তাঁদের শিশুপুত্রের গলায় ছুরি ধরে স্বর্ণালংকার বের করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, অন্যথায় শিশুকে হত্যার হুমকি দেয়। পরে শিশুকে ডাকাতদের হাত থেকে বাঁচানোর জন্য মাটিতে পুঁতে রাখা স্বর্ণালংকার বের করে দেয়।