সোনাগাজীতে ডাকাতি আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মোহদিয়া গ্রামের একটি বাড়িতে গত রোববার দিবাগত রাতে ডাকাতি হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গভীর রাতে গ্রামের আবদুর রহমান চৌধুরীর বাড়িতে ২৫-৩০ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতেরা আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।আবদুর রহমান চৌধুরীর মেয়ে জাহান চৌধুরী এ ঘটনায় সোনাগাজী থানায় একটি মামলা করেছেন। তাঁর দাবি, ডাকাতেরা পনের ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা, সাতটি মুঠোফোনসেট প্রায় সাড়ে আট লাখ টাকার জিনিসপত্র লুটে নিয়ে গেছে।