সোনাগাজীতে ডাকাতি ছয় লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর তুলাতলী গ্রামের বোম্বাইওয়ালা বাড়ির জাকির আহম্মদের ঘরে গত বুধবার রাতে এক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ ও স্থানীয় আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জানান, বুধবার গভীর রাতে আমিরাবাদ ইউনিয়নের সফরপুর তুলাতলী গ্রামের বোম্বাইওয়ালা বাড়ির জাকির আহমঞ্চদের ঘরে ১৪-১৫ জনের একদল সশস্ত্র মুখোশ পরা ডাকাত হানা দেয়। ডাকাতেরা প্রথমে ঘরের কলাপসিবল গেট ভেঙে ও পরে দরজা ভেঙে ঘরে ঢুকে। ডাকাতেরা সবাইকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে একটি কক্ষে নিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। জাকির আহম্মদ বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরব রয়েছেন। জাকির আহমঞ্চদের ছোট ছেলে আবদুল হালিম জানান, ডাকাতেরা আলমারি ভেঙে নগদ ৭৫ হাজার টাকা, সাড়ে আট ভরি স্বর্ণালংকার, চার্জলাইট, মোবাইল ফোনসেট এবং অন্যান্য মূল্যবান মালামালসহ প্রায় ছয় লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।