সোনাগাজীতে ডাকাতি ১৫ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের বকুলতলা এলাকার একটি বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মুখোশধারী সশস্ত্র ডাকাতদের ১৫-২০ সদস্যের একটি দল শুক্রবার মধ্যরাতে বকুলতলার তাজুল হকের বাড়ির ফটকের তালা ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে তারা আলমারি ভেঙে ২০ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।