সোনাগাজীতে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দির সৌদিপ্রবাসী গোলাম কিবরিয়ার ঘরে ডাকাতির ঘটনায় পুলিশ তিন ভরি স্বর্ণালঙ্কার, টেলিভিশনসহ বেশ কিছু মালামাল উদ্ধার ও তিনজন নারীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের ফেনীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গত মঙ্গলবার রাতে গোলাম কিবরিয়ার ঘর থেকে ডাকাতেরা ছয় ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় সোনাগাজী থানায় মামলা করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে বুধবার রাতে দুটি বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামালের একাংশ উদ্ধার করা হয়। সোনাগাজী থানার ওসি ডাকাতির মালামালসহ তিনজন নারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।