সোনাগাজীতে ডাকাতের হামলায় আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতের গুলি ও মারধরে দুজন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ২০-২৫ জনের সশস্ত্র ডাকাতদল উপজেলার জিতপুর কর্মকার বাড়ির হরিমোহন কর্মকারের ঘরে হানা দেয়। ডাকাতেরা ঘরের কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় হরিমোহন কর্মকার (৬৫) এক ডাকাতকে জাপটে ধরলে ডাকাতেরা তাঁকে বেধড়ক মারধর করে। এ সময় তাঁর ছেলে রতন কর্মকার (৪৩) এগিয়ে এলে ডাকাতেরা তাঁর বুকে গুলি করে। আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে ডাকাতেরা পালিয়ে যায়।সোনাগাজী থানার ওসি মো. খোরশেদ আলম জানান, এ ঘটনায় হরিমোহন কর্মকার মামলা করেছেন।