সোনাগাজীতে দুটি বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত রোববার রাতে দুর্বৃত্তরা দুটি বসতঘর ও একটি রান্নাঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় সোনাগাজী থানায় মামলা হয়েছে। মামলার আসামিরা পলাতক।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, গত রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আনা মিয়া টেন্ডল বাড়ির প্রবাসী আবুল কালাম ও করিমুল হকের ঘরে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেয়।