সোনাগাজীতে দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এনামুল হক (৩০) নামের এক যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন।

এনামুল উপজেলার আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওই ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বেলা একটার দিকে এনামুল হক বাড়ি থেকে মোটরসাইকেলে করে সোনাগাজী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ফেনী-সোনাগাজী সড়কের সাতবাড়িয়ায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ সড়ক দুর্ঘটনায় এনামুল হকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।