সোনাগাজীতে নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ এক অজ্ঞাতপরিচয় নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে।পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের খোদাইনগর গ্রামে সড়কের পাশে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি লাশটি দেখতে পান। তিনি বিষয়টি গ্রামের লোকজনকে জানান। খবর পেয়ে ফেনী থেকে পুলিশ সুপার মো. ইমাম হোসেন ও সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনাস্থলে যান। তাঁরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। সোনাগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর পরিচয় জানা যায়নি। তাঁকে অন্য কোথাও হত্যা করে ওই স্থানে ফেলে যাওয়া হয়েছে। সম্ভবত ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে।