সোনাগাজীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামে গতকাল বিকেলে নাদিরা আক্তার (২) নামের এক শিশু ঘরের পাশে পুকুরে পড়ে মারা গেছে।স্থানীয় সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আরেফিন জানান, গতকাল বিকেলে বাড়ির নারীরা ইফতারসামগ্রী তৈরিতে ব্যস্ত থাকার এক ফাঁকে শিশু নাদিরা আক্তার খেলতে খেলতে ঘরের পাশে পুকুরে পড়ে যায়।