সোনাগাজীতে বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল বুধবার রাতে পুলিশ বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের প্রতিবাদে দলীয় কর্মীরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি পিকআপ ভ্যানসহ চারটি যানবাহন ভাঙচুর করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত আটটার দিকে পুলিশ মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন চৌধুরীকে স্থানীয় বাজার থেকে গ্রেপ্তার করে। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে দলীয় কর্মীরা ফেনী-সোনাগাজী সড়কের মতিগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন এবং একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত তিনটি অটোরিকশা ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা সড়ক গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট পর অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। সোনাগাজী থানার ওসি সুভাষ চন্দ্র পাল বলেন, হুমায়ুন চৌধুরীর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।