সোনাগাজীতে বীর প্রতীকের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামে গত শুক্রবার রাতে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব পাওয়া রুহুল আমিনের (৬৫) বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা তিন ভরি স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাত দল কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে। এ সময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করা হলে ডাকাতেরা রুহুল আমিনকে কুপিয়ে আহত করে এবং তাঁর স্ত্রী আনোয়ারা বেগমের কানের দুল জোর করে ছিনিয়ে নেয়। এতে তাঁর দুই কানের নিচের অংশ ছিঁড়ে যায়। তাঁদের দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।