সোনাগাজীতে ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল বুধবার ইসলামী ব্যাংকের শাখা থেকে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও ব্যবসায়ী জানান, সোনাগাজী উপজেলা সদরের ব্যবসায়ী আবদুল মুনাফ সওদাগরের জামাতা (মেয়েজামাই) মোশারফ হোসেন গতকাল সকালে পাঁচ লাখ টাকা নিয়ে টিটি করার জন্য ইসলামী ব্যাংক সোনাগাজী শাখায় যান। এ সময় তাঁর পেছনে পেছনে তিন অপিরিচিত ব্যক্তিও ব্যাংকে ঢোকেন। বেলা ১১টার দিকে তিনি টিটি করার জন্য ব্যাংকের ফরম পূরণ করছিলেন। একপর্যায়ে ওই তিনজন তাঁর টাকা কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যান। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করেও ধরতে পারেননি।
ইসলামী ব্যাংক সোনাগাজী শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, ওই ব্যবসায়ী সতর্ক থাকলে এ ধরনের ঘটনা ঘটত না। তা ছাড়া ব্যাংকের মধ্যে হলেও কাউন্টার থেকে টাকা ছিনতাই হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।