সোনাগাজীতে ভেজাল বিরোধী অভিযান জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গতকাল রোববার দুপুরে ভেজালবিরোধী অভিযানে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সংশ্লিষ্ট সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম গালিভ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোনাগাজী বাজারে অভিযান চালান। এ সময় পচা-বাসি ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে আলম বেকারি ও নাজিম বেকারিকে ১০ হাজার টাকা করে, ইরানি হোটেল ও ভাই ভাই হোটেলকে পাঁচ হাজার টাকা করে, সোনাগাজী হোটেলকে দুই হাজার টাকা, শহীদ হোটেলকে এক হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর মো. আলমগীর কবির ও সোনাগাজী থানার এএসআই মো. মোস্তফা।