সোনাগাজীতে মন্দিরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় একটি মন্দিরে গত বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আধা পাকা মন্দিরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলা সদরের ছাড়াইতকান্দি গ্রামের সেবাখোলা সর্বজনীন শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীমন্দিরে বুধবার গভীর রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুনে সবকিছু পুড়ে যায়। মন্দিরে কালী প্রতিমা ছিল। সোনাগাজী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং উপজেলা পূজা উদ্যাপন কমিটি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে।