সোনাগাজীতে মানুষ আশ্রয়কেন্দ্রে উঠছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীর মানুষ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে। বিকেল থেকে উপকূলীয় এলাকায় স্বেচ্ছাসেবকেরা মাইকযোগে ৭ নম্বর বিপৎসংকেত সম্পর্কে প্রচারণা শুরু করেন। তাঁরা লোকজনকে আশ্রয়কেন্দ্রে উঠতে সহযোগিতা করছেন। পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সোনাগাজীর চর চান্দিয়া, চর দরবেশ, আমিরাবাদ ও সদর ইউনিয়নে তৎপর রয়েছে। ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার বলেন, আশ্রয়কেন্দ্রে ওঠা কোনো মানুষ রাতে যেন অভুক্ত না থাকে, সে জন্য চিড়া-মুড়িসহ শুকনা খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসা দলসহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।