সোনাগাজীতে যুবদল নেতাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল বৃহস্পতিবার যুবদলের এক নেতাকে মারধর করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে জামাল উদ্দিন (৩০) গতকাল দুপুরে সিএনজিচালিত ট্যাক্সিতে করে উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথে বড় হদ্দারহাট এলাকায় স্থানীয় যুবলীগের কর্মী ফখরুল ও লিটনের নেতৃত্বে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ট্যাক্সিটি থামিয়ে জামালকে কিল-ঘুষি মারতে মারতে অন্যত্র নিয়ে যান। পরে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে চরচান্দিয়া বেড়িবাঁধের পাশে গুরুতর আহত অবস্থায় জামালকে পাওয়া যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ব্যাপারে ফখরুল ও লিটনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, জামালের হাত-পা ও মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে।