সোনাগাজীতে যুবলীগ যুবদলের সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা সদরে গতকাল সোমবার যুবলীগ ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় যুবলীগের নেতা আনোয়ার হোসেন ওরফে মিন্টুর নেতৃত্বে একদল নেতা-কর্মী সোনাগাজী বাজারে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশীদ আলম ভূঁইয়াকে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে তাঁর গায়ে গুলি লাগেনি। কিছুক্ষণ পর খুরশীদ আলম দলীয় লোকজনকে সংগঠিত করে যুবলীগের নেতা-কর্মীদের ওপর পাল্টা হামলা চালান।