সোনাগাজীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজী পৌর শহরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৌর শহরে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে জয়নাল স মিলের মালিক জয়নাল আবদীনকে এক হাজার টাকা ও রেইনবো ডিজিটাল স্টুডিও অ্যান্ড লেদার হাউসের মালিক লোকমান হোসেনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম ছাড়াও সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন, পৌরসভার প্যানেল মেয়র নুর নবী লিটন, পৌর স্যানিটারি ইন্সপেক্টর ছরওয়ার জাহান উপস্থিত ছিলেন।