সোনাগাজীতে শিবিরের চার নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে ছাত্রশিবিরের চারজন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে সোনাগাজী উপজেলা সদরের জামায়াতনিয়ন্ত্রিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পেছনে একটি ঘরে বসে মিছিল অথবা নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ ছাত্রশিবিরের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আবদুর রহমান লোকমান (২২), আবু সাঈদ (১৯) ও মোয়াজ্জেম হোসেন ওরফে সুমন (১৮)। এ ছাড়া গত রোববার রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ছাত্রশিবিরের নেতা মো. ওমর ফারুককে (২৬)। পুলিশ তাঁর ঘর থেকে জামায়াত-শিবিরের মাসিক চাঁদার ক্যাশ রেজিস্ট্রারসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করে। গতকাল সোমবার বিকেলে তাঁদের চারজনকে ফেনীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।