সোনাগাজীতে সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী পৌর এলাকায় গতকাল শনিবার বাড়ির চলাচলের রাস্তা ও পুকুরঘাট ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাড়ির চলাচলের পথ ও পুকুরঘাটের মালিকানা নিয়ে পৌরসভার বাখরিয়া গ্রামের একই বাড়ির আবদুল হাদি ও মো. ইউনুছের পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে ফেনী সদর হাসপাতাল ও সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: ছায়েরা বেগম, নকিব উদ্দিন, ফাতেমা আক্তার, নিশু, হূদয়, শেফালী, আবদুল হাদি, আবুল হাসেম, জাহানারা বেগম, মো. হোসেন, আবু তাহের, মো. হাসান, আবু তৈয়ব। আহত অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। তাঁদের নাম জানা যায়নি।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেছে।