সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি ডাকবাংলো এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেনী-সোনাগাজী সড়কের সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি ডাকবাংলো নামক স্থানে গতকাল বেলা সাড়ে ১১টায় একটি দ্রুতগামী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই যাত্রী মারাত্মকভাবে আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর আনোয়ার হোসেন (৩০) মারা যান।আনোয়ার ফেনীর দাগনভূঞা উপজেলার কোরেশ মুন্সিসমাসপুর গ্রামের মাওলানা তোফাজ্জল হোসেনের ছেলে। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।