সোনাগাজীতে হামলায় ইউপি সদস্য আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের হামলায় নূর আলম (৩৫) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য আহত হয়েছেন।এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভা থেকে বেরিয়ে আসার পথে এক সভাপতি পদপ্রার্থীর অনুগত কয়েকজন দুর্বৃত্ত নূর আলমকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।নূর আলম বলেন, খালেদ সাইফুল্লাহকে ভোট দেওয়ার জন্য কয়েক দিন ধরে তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। ওই প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তাঁকে ভয়ভীতি দেখানো হয়। হামলার জন্য তিনি খালেদ সাইফুল্লাহর সমর্থকদের দায়ী করেন।খালেদ সাইফুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছেন।