সোনাগাজীর বাজারে দুটি দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের ভোরবাজারে গত বৃহস্পতিবার রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দুটি দোকান থেকে অন্তত ছয় লাখ টাকার মালামাল লুট করে পিকআপ বোঝাই করে নিয়ে গেছে।
সোনাগাজী থানা-পুলিশ ও বাজারের ব্যবসায়ী সূত্র জানায়, বৃহস্পতিবার ব্যবসায়ীরা বেচাকেনা শেষে রাত ১১টার দিকে বাড়ি চলে যায়। রাত তিনটার দিকে বাজারে একটি পিকআপ ভ্যান ঢোকে। সাড়ে তিনটায় ইউছুপ নবী নামে এক ব্যবসায়ীর কাপড়ের দোকানের তালা ভাঙার আওয়াজ শুনে কয়েকজন ব্যবসায়ীর ঘুম ভাঙে। তাঁদের দোকান থেকে বেরিয়ে আসতে দেখে চোরের দল তাদের পিকআপটি নিয়ে দ্রুত নবাবপুর হয়ে মহাসড়কের দিকে চলে যায়।