সোনাগাজীর মান্দারী বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর মান্দারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে স্থানীয় প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ যামিনী নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইসহাক, সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জীবন বীমা করপোরেশন ফেনীর আঞ্চলিক ব্যবস্থাপক জগবন্ধু দেবনাথ ও সাংবাদিক মোতাহের হোসেন।
অনুষ্ঠানে ৭০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।