সোনাতলা মাঠে ঘের নির্মাণের কাজ বন্ধ করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে সোনাতলা মাঠে মাছের ঘের নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার তাঁরা ওই স্মারকলিপি দেন।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সোনাতলা মাঠে ২০০ বিঘার মতো ফসলি জমি রয়েছে। এই জমিতে তিন মৌসুমে ধান, পাট ও সরিষা চাষ করা হয়। স্থানীয় কৃষকেরা এই জমিতে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন।
এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, এই জমিতে কেশবপুরের ব্যবসায়ী আসাদুজ্জামান কিছু কুচক্রীর ইন্ধনে জোরপূর্বক মাছের ঘের নির্মাণ করার চেষ্টা করছেন।