সোনাতলার বালুয়া ইউপি নির্বাচন ৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় নয় বছর পর বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সীমানাসংক্রান্ত বিরোধের কারণে মামলা থাকায় বালুয়া ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে মামলা নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশন সম্প্রতি ওই ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৭ অক্টোবর ও নির্বাচন ৩১ অক্টোবর।নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। প্রার্থী তালিকায় এবার প্রবীণদের চেয়ে নবীনদের সংখ্যাই বেশি।বালুয়া ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৯৮৮ জন। ২০০৩ সালে এ ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।