সোনাতলায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সোনাতলা উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু (৯) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে আবদুস ছালেক (৫২) নামের এক প্রতিবেশী শিশুটিকে ধর্ষণ করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাতলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের ওই শিশুটি নিজ বাড়িতে একা খেলছিল। এ সময় বাড়িতে আর কেউ ছিল না। সুযোগ পেয়ে প্রতিবেশী ছালেক শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক ছালেক পালিয়ে যান। সোনাতলা থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।