সোনাদিয়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। তিনি গতকাল শুক্রবার সকাল আটটার দিকে নৌপথে সোনাদিয়া দ্বীপে গিয়ে পরিবেশ অধিদপ্তরের প্যারাবন সৃজন, বালিয়াডি নিশিন্দা প্লানটেশনসহ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং পরিদর্শনকালে তিনি পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ রাশেদুল ইসলাম, কক্সবাজারের জেলা প্রশাসক জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া প্রমুখ।