সোনাদিয়ায় বনের জমি দখল, সাতজনের নামে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীর বন বিভাগের প্রায় ৪০০ একর জমি ফের অবৈধভাবে দখল করার অভিযোগে গত রোববার সোনাদিয়ার ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুরকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।বন বিভাগের সোনাদিয়ার বিট কর্মকর্তা মতিলাল বাবু মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন জাহাঙ্গীর আলম, জকরিয়া, মোহাম্মদ শাহাবউদ্দিন, কবির আহমদ, মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ মাহাত করিম।গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল জানান, গত বছরের নভেম্বর মাসে জেলা প্রশাসন অভিযান চালিয়ে বনবিভাগের ৬১০ একর জমি উদ্ধার করে। গত ৫ জানুয়ারি সোনাদিয়ায় বনবিভাগের প্রায় ৪০০ একর জমি ভূমিদস্যুরা আবারও দখল করে চিংড়ি ঘেরের বাঁধ নির্মাণ করে। এ বিষয়ে গত ৭ জানুয়ারি প্রথম আলোতে ‘সোনাদিয়ায় ৪০০ একর জমি ফের অবৈধ দখলে’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।