সোনাদিয়ায় ভূমিদস্যুরা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের হ্যাচারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে পরিবেশ অধিদপ্তরের কচ্ছপের হ্যাচারি ও কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় ভূমিদস্যুরা।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে স্থানীয় ভূমিদস্যুদের অবৈধভাবে নির্মিত চিংড়িঘেরের বাঁধ কেটে দিয়ে বন বিভাগের ৩১০ একর জমি উদ্ধার করে। এ সময় অবৈধ দখলে জড়িত থাকার দায়ে আবদুল গফুর, মোস্তফা কামাল ও জাহাঙ্গীর আলম নামের তিন ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইনে ২২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় ভূমিদস্যুরা গত বুধবার রাতে পরিবেশ অধিদপ্তরের কচ্ছপের হ্যাচারি, কার্যালয় ও সাইনবোর্ড গুঁড়িয়ে দেয়।উপকূলীয় জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা মো. হাসিবুর রহমান বলেন, ভূমিদস্যুরা ক্ষিপ্ত হয়ে এ কাজ করেছে।