সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে চারটি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। গতকাল শুক্রবার সকালে শারজা এয়ারলাইনসের বিমানযোগে আসা যাত্রী তৌহিদুল আলমের ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তৌহিদুলের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তাঁর পাসপোর্ট জব্দ করা হয়েছে। চারটি বারের ওজন প্রায় ৪০ ভরি বলে জানা গেছে। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দারা জানান। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রণয় চাকমা বলেন, সকালে বিমান থেকে নামার পর ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয়।