সোনার বার উদ্ধার মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২৪টি সোনার বার উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. সেলিম উদ্দিন নামের এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরের দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

পরে চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৪ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৪টি সোনার বার উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় তাদের পক্ষ থেকে মামলা করা হয়। তদন্ত শেষে একই বছরের ৪ নভেম্বর পতেঙ্গা থানার পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।