সোনার বারসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের ফটকে ৩৭টি সোনার বারসহ অপু বিশ্বাস নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)৷ গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে৷
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, আটক অপু সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরের বেনাপোল থেকে পেট্রাপোলে গিয়ে ধরা পড়েন৷ তিনি বেনাপোলের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট ‘কাদের অ্যান্ড কোং’-এ চাকরি করেন৷ তাঁর বাড়ি যশোরের শার্শা উপজেলার রামগঞ্জ গ্রামে৷ সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীর পরিচয়পত্র গলায় ঝুলিয়ে অপু সীমান্ত পেরিয়ে পেট্রাপোলের ওই ফটকে যান৷ গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিএসএফ সদস্যরা তাঁকে আটকে তল্লাশি চালান৷ এ সময় তাঁর দেহে টেপে মোড়ানো ৩৭টি স্বর্ণের বার উদ্ধার করেন তাঁরা৷