সোনার বারসহ গ্রেপ্তার হওয়া জাহিদ রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলী এলাকা থেকে সোনার বারসহ গ্রেপ্তার হওয়া জাহিদকে (৩৫) চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতিবিধি সন্দেহজনক হওয়ায় গত সোমবার সকালে গাবতলী বাস টার্মিনালে জাহিদের সঙ্গে থাকা ব্যাগ ও শরীরে তল্লাশি চালানো হয়। তখন একটি ব্যাগ থেকে ১৫০টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার পরিমাণ ১৭ কেজি ৪৪১ গ্রাম। ঘটনার পর তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।