প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেছেন, সোনার মানুষ তৈরির কারখানা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়কে নিজের বাড়ি মনে করে শিশুদের শিক্ষা দিতে হবে। চাঁদপুর ক্লাব মিলনায়তনে গতকাল শনিবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও ঝরেপড়া রোধকল্পে গৃহীত কার্যক্রম নিয়ে জেলার সব সরকারি, বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও প্রাথমিক শিক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।