সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল মান্নানকে গতকাল রোববার কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজহারুল মান্নানের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি সোনারগাঁ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি আজহারুল মান্নান। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। ইতিমধ্যে মামলাটির অভিযোগপত্র আদালতে জমা হয়েছে। গতকাল আজহারুল মান্নান জেলা দায়রা জজ সৈয়দ এনায়েতুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন। এ সময় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

২০১৫ সালের ৫ জানুয়ারির পর থেকে উপজেলা পরিষদে অনুপস্থিত আজহারুল মান্নান। তাঁর অনুপস্থিতিতে মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।